1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

পাবনার আমিনপুরে জিয়ের জলায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩০৪ সময় দর্শন

পাবনা প্রতিনিধি:পাবনার আমিনপুরে গাজনার বিলে জিয়ের জলায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা বলে স্থানীদের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার গাজনার বিল অধ্যুষিত জিয়ের জলায় দির্ঘদিন যাবৎ স্থানীয় মৎসজীবিরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বিলের পানি শুকিয়ে গেলে সব মাছ জিয়ের জলায় অভয় আশ্রমের ন্যায় সংগৃহিত থাকে। এ শুকনো মৌসুমে মৎসজীবিরা মাছ সংগ্রহ করতে পরিকল্পনা করছে। এ বছরে বিপুল পরিমান দেশীয় মাছ পাওয়া যাবে এমন প্রত্যাশা অনেক মৎসজীবির। এ মাছ বিক্রয়কৃত অর্থ তাদের জীবন জীবিকা চলে ৬মাস। আর শুকনা মৌসুমে মাঠে কৃষিকাজ করে বাকী জীবন চলে তাদের। কিন্ত সে চিন্তাধারাকে নস্যাৎ করে শনিবার ভোর রাতে দূর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ মাধ্যমে রানীনগর তেঁতুল গাছের ভিটা নামক স্থান থেকে বাদাই নদী পর্যন্ত ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪০ একর জলাশয়ের প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। যার ফলে স্থানীয় মৎস্যজীবিরা পথে বসে গেছে।

রানীনগর ইউনিয়নের চিত্র হালদারের ছেলে মশির হালদার (২৮) জানান, আমরা বাব দাদার আমল থেকে এ জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছি।

স্থানীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান রতন বলেন, দূর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে স্থানীয় মৎসজীবিরা খুবই ক্ষতির সন্মুখিন হয়েছে। তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটা অবশ্যই দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মাছের চাহিদা ঠিক রাখার জন্য।

এ ঘটনায় আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host