1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখতে – ভাঙ্গুড়ায় সরকারি কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৫ সময় দর্শন
ভাস্কর্যবিরোধী অপতৎপরতা রুখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশে সভাপতির বক্তব্য দেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামন।

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মান অক্ষুন্ন রাখার দৃঢ় প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা হোসেন আলী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

ভাস্কর্যবিরোধী অপতৎপরতা ও জাতির পিতার বিরুদ্ধে কুরুচিপুর্ণ কোনো মন্তব্য বরদাশত করা হবে না মর্মে অঙ্গীকারাবদ্ধ হয়ে সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এনামুল হক,সহকারী কমিশনার (ভুমি)কাওসার হাবীব,উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন,জাতির পিতার বিরুদ্ধে কোনো মন্তব্য এবং তার বিপক্ষে অবস্থান নিয়ে পরিচালিত যে কোনো অপতৎপরতা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা বরদাশত করবো না। যে কোনো মূল্যে তা প্রতিহত করবো। একই সঙ্গে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, অশুভ গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। তিনি অপতৎপরতাকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে আরো বলেন, জাতির পিতার বিরুদ্ধাচরণকারীদের দমনে আইনি ব্যবস্থা সংবিধানেই উল্লেখ রয়েছে।

সমাবেশে উপজেলা পর্যায়ে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host