1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

আটঘরিয়ায় বেগম রোকেয়া দিবস পালিক

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭২ সময় দর্শন

‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথে দেবেই পাড়ি’ এই স্লোগানকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা মহিলা বিষয়ক ও জাতীয় মহিলা সংস্থার এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গতকাল বুধবার ৯ ডিসেম্বর সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২০ইং উদ্য্পন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বকব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্ত্রো রুকসানা কমারুনাহার, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটু, খাদ্য কর্মকর্তা মামুন এ-কাইয়ুম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পপি রানী সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস জবা খাতুন, ও আন্না খাতুন।

এসময় পাঁচজন নারীকে জয়িতার ক্রেস ও সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী উত্তরচক পশ্চিমপাড়া গ্রামের নিভা রানী সরকার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী ধলেশ^র মধ্যপাড়া গ্রামের সামসুন্নাহার, সফল জননী নারী কন্দর্পপুর গ্রামের মোছা: আকলিমা খাতুন, নির্যাতনের বিভীর্ষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছা: জবা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী রোকেয়া খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেন্ডর প্রোমোটর কিশোর কিশোরী উন্নয়ন ক্লাবের তানজীলা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host