1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ডাকঘরে ১ লাখ টাকা চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মঙ্গলবার আনুমানিক বেলা ১২টার সময় ডাকঘরের ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ টাকা চুরি হয়েছে বলে উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা যায়। ১ লাখ টাকা চুরির বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশ তদন্ত করছে। উপজেলা পোষ্ট মাস্টার মো. গিয়াস উদ্দিন জানান, ডাকঘর খোলার পর থেকেই কাউন্টার ও ভিতরে বিভিন্ন ধরণের গ্রাহকের বেশ ভীড় ছিল।

 

পোষ্টাল অপারেটর মো. লাবলু আলমের ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ টাকা চুরি হয়েছে। এ চুরির বিষয়টি মডেল থানায় মৌখিকভাবে জানানো হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরেজমিনে ডাক ঘরে গিয়ে বিষয়টির তদন্ত করেন। তিনি জানান, চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host