1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে

অমানসিক নির্যাতন উল্লাপাড়ায় স্ত্রীর অভিযোগে স্বামী জেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যৌতুকের দাবিতে অমানসিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উল্লাপাড়ায়। এই উপজেলার খালিয়াপাড়া গ্রামের কাইয়ুম আলীর মেয়ে চায়না খাতুনের (১৯) সঙ্গে চলতি বছরের ১ জানুয়ারি বিয়ে হয় মনির“ল ইসলামের (২২)। মনিরুল একই উপজেলার কৈগাঁতী গ্রামের মজিবুর রহমানের ছেলে। বিয়ের সময় চায়নার বাড়ি থেকে মনির“লকে তাদের চাহিদা মতো মোটা অংকের অর্থ, সোনার গহনা ও আসবাবপত্র যৌতুক হিসেবে প্রদান করা হয়।

উল্লাপাড়া মডেল থানায় চায়নার দেওয়া স্বামীর বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই আবারও তার স্বামী মনির“ল দফায় দফায় চায়নার কাছে যৌতুক হিসেবে বিভিন্ন অংকের টাকা দাবি করেন। চায়না অপারগতা প্রকাশ করলে তার উপর অমানসিক নির্যাতন করা হয়। গত ১৪ আগষ্ট চায়নাকে মনিরুল বেধড়ক মারপিট করলে আহত অবস্থায় চায়না তার বাবার বাড়ি চলে আসেন এবং এখন পর্যন্ত বাবার বাড়িতেই রয়ে গেছেন তিনি। মামলায় তিনি স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। মামলায় মনির“লের বাবা মাসহ আরো ৪জনকে আসামী করা হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক গাজীউল হক জানান, চায়নার মামলার প্রেক্ষিতে পুলিশ শনিবার বিকেলে তার স্বামী মনির“লকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host