1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে

উল্লাপাড়ায় দাফনের সাড়ে চার মাস পর লাশ উত্তোলন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯৩ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: লাশ দাফনের সাড়ে চার মাস পর ডিএনএ পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে উল­াপাড়ার কয়ড়া রতনদিয়ার গ্রামের কবরস্থান থেকে এক পরুষের লাশ উত্তোলন করা হয়। চলতি বছরে ১১ জুলাই এই পুুরুষের অর্ধগলিত লাশ গ্রামের পাশে বিল সূর্য নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। লাশের তখন পরিচয় জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের পর দাফনের ব্যবস্থা নেয়। লাশ উত্তোলনের সময় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, চিকিৎসক সোহরাব আলী, কয়ড়া ইউ.পি চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, উল্লাপাড়ার চর গোজা গ্রামের ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তি চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে নিখোঁজ হন। বিল সূর্য নদীতে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধারের পর প্রথম দিকে ছানোয়ার হোসেনের পরিবার থেকে লাশটি সনাক্ত করতে না পারলেও পরবর্তি সময়ে লাশের পরনে লুঙ্গি থেকে তার স্ত্রী সেলিনা খাতুন তার দুই ছেলের ডিএনএ পরীক্ষা এবং দাফনকৃত অজ্ঞাত পরিচয় পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আদালতে আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতে উল্লাপাড়া পুলিশের সে সময়ের উদ্ধারকৃত অর্ধগলিত ওই পুরুষের মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য রতনদিয়ার কবর থেকে দাফনের সাড়ে চারমাস পর আবারও ওই লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host