1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৯৩ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ উল্লাপাড়ার পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমী মাদ্রাসার ছাত্র হাসান জামিন(১২)কে বলাৎকারের অভিযোগে শিক্ষক বেলাল হোসেন (২৮)কে আটক করা হয়েছে। হাসান জামিন উপজেলার বোয়ালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে। সে ওই মাদ্রাসার ৮ পারার হাফেজ।

নির্যাতিত ছাত্রের বাবা মজনু মিয়া অভিযোগ করেন, তার ছেলে ওই মাদাসার আবাসিক ছাত্র। শিক্ষক বেলাল হোসেন নানা ওসিলায় হাসানকে তার রুমে ডেকে নিয়ে হাত পা ম্যাসেজ করাতেন। বৃহস্পতিবার রাতে ছেলেটিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন। ছেলেটি পরে মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি এসে তার বাবা মাকে জানালে তিনি(মজনু মিয়া) লোকজন নিয়ে শুক্রবার ওই মাদ্রাসায় এসে বলাৎকারের অভিযোগ করেন। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক বেলাল হোসেনকে মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষক বেলালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host