1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

ভাঙ্গুড়া খানমরিচে ভুমি অফিসের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অনশন ও মানববন্ধন কর্মসূচী

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১০১৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন নির্মাণের স্থান নির্বাচনকে কেন্দ্র করে আজ সোমবার (৩০ নভেম্বর) উপজেলায় পাল্টাপাল্টি মানববন্ধন ও অনশন কর্মসূচী পালিত হয়েছে। ওই ইউনিয়নের ময়দানদীঘি বাজারে ভুমি অফিসের নয়া ভবন নির্মাণের দাবিতে আবু বকর সিদ্দিক ও জয়নাল আবেদীনের নেতৃত্বে ইউনয়নবাসীদের একাংশ সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর পর্যন্ত অনশন কর্মসূচী পালন করেন। এসময় তারা ইউএনও’র নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।
পরে অনশনকারীদের দাবির মুখে উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ পরিষদ মাঠে উপস্থিত হয়ে সকলকে শান্ত থেকে নিজ ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এলাকাবাসীর পাল্টাপাল্টি অনশন ও মানববন্ধন কর্মসূচী পালনের কথা স্বীকার করে বলেন,প্রথমে ময়দানদীঘি বাজারে ভবনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেখানকার অধিবাসীরা স্থান নির্বাচনে ১৪৪ ধারা জারিসহ নানা প্রকার বাধা সৃষ্টি করায় চন্ডিপুর বাজারে সেটি নির্মাণের জন্য ইতোমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে। তবে অনশনকারীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পাওয়ার কথা তিনি স্বীকার করেছেন।


অপরদিকে ইউনিয়নের উত্তরাংশের অধিবাসীরা চন্ডিপুর বাজারে একই অফিসের নতুন ভবন নির্মাণের দাবিতে শিবলু খন্দকার ও মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার দুপুরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করেন। তারা মঙ্গলবার সেখানে গণজমায়েতরও ডাক দিয়েছেন। এলাবাসীর এই পাল্টাপাল্টি কর্মসূচীর কারণে ওই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা প্রকৌশলী আফ্রোজা খাতুন বলেন,সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন গত ১৭ নভেম্বর চন্ডিপুর বাজারে নির্ধারিত স্থানে ভবনটি নির্মাণের জন্য ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন। ঠিকাদার সেখানে কাজও শুরু করেছেন। তাই এ মূহুর্তে তাদের আর কিছু করার নেই।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host