1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩২৭ সময় দর্শন

জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন-বাস্তাবায়নে সু-দীর্ঘ প্রতিক্ষার পর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলার সাথে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ডুয়েল-গেজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদে আয়োজিত ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ্য সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত এমপি, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ্য সদস্য ডা. আব্দুল আজিজ সরকার, বেলকুচি-এনায়েতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মমিন মন্ডল এমপি, উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এমপি ও রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মিত হচ্ছে ডাবল লেনের রেল সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে এই রেল সেতুটির নির্মাণ কাজ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা।

 

আগামী ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে। এই সেতু দিয়ে ১০০ কিলোমিটার বেগে একইসঙ্গে দুটি ট্রেন চলাচল করতে পারবে। পাশাপাশি সব ধরনের মালবাহী ট্রেন চলাচল করতে পারবে। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধনের পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। প্রথমে ব্রডগেজ ও মিটারগেজের চারটি ট্রেন প্রতিদিন আটবার পারাপারের পরিকল্পনা থাকলেও যাত্রী চাহিদা অনুপাতে সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। ২০০৮ সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় সেতুর ওপরে চলাচলকারী ট্রেনের গতিসীমা। বর্তমানে ৩৮টি ট্রেন নিয়মিত স্বল্প গতিতে ঝুঁকি নিয়ে পারাপার হলেও সময় অপচয়ের পাশাপাশি ঘটছে শিডিউল বিপর্যয়, বাড়ছে যাত্রী ভোগান্তি।

 

রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ করতে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হচ্ছে দেশের সর্ববৃহৎ ডেডিকেডেট রেল সেতু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাড. কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানি মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host