1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

উল্লা­পাড়ায় শেষ হলো বিজ্ঞান মেলা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩১২ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ায় শেষ হলো দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল প্রতিষ্ঠা করে। এই মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল তার্কিক দল। বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host