1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

আটঘরিয়ায় নাগরিক জোটের মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩০১ সময় দর্শন

দেবোত্তর ইউনিয়ন নাগরিক জোটের আয়োজনে “সবাই মিলে এগিয়ে চলি, নারী নির্যাতন বন্ধ করি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে পাবনার আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিনের পক্ষকাল ব্যাপী কর্মসূচী উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে উপজেলার মতিঝিল বাজার ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সাম্পাদক মোহাঈমিনুল হোসেন চঞ্চল, মতিঝিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, শিক্ষক ইমদাদুল হোসেন, একরামুল হোসেন বেলাল হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, আবুল হোসেন, সালমা খাতুন প্রমূখ। সার্বিক পরিচালনায় ছিলেন আমরাই পারি এফ এফ আবুল কালাম আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host