1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ১০ দিনের পর ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৭৭ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ১০ দিনের মাথায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ গৃহবধু ধর্ষণ মামলার আসামী যুবক মুকুল হোসেনকে গ্রেফতার করেছে। মুকুল উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের ইউপি সদস্য রইচ উদ্দিনের ছেলে। তাকে শনিবার আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে মুকুল তার প্রতিবেশী গৃহবধুর ঘরে প্রবেশ করে জোড়পূর্বক তাকে ধর্ষণ করে। পরের দিন ওই গৃহবধু থানায় একটি ধর্ষণ মামলা করেন।

উল্লাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে শুক্রবার রাতে মোহনপুর হাই স্কুল এলাকা থেকে ধর্ষণ মামলার ওই আসামীকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host