1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় একই দিনে চলে গেলেন ৩ বীর মুক্তিযোদ্ধা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৮৬ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ একই দিনে চলে গেলেন উল্লাপাড়ার তিন বীর মুক্তিযোদ্ধা । এরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৬৯), বড়পাঙ্গাশী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৭০) এবং ঘাটিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল বারী (৭১)। এদের পরিবার সূত্রে জানা গেছে বেশকিছুদিন ধরে তাঁরা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদেরকে মঙ্গলবার বিভিন্ন সময়ে জানাযা শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ ওই তিন মুক্তিযোদ্ধার পৃথক জানাজায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host