1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট

উল্লাপাড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ; অপহরনকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৮০ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া সলঙ্গা  থানা পুলিশ বুধবার সুচিত্রা পাহান (১১) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছেন। এসময় অপহরনকারী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। সাদ্দাম সলঙ্গা থানার জালশুকা গ্রামের সামছুল ইসলামের ছেলে। ১৫ নভেম্বর বিকেলে সুচিত্রা অপহৃত হয়।

সলঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সোহাগ হোসেন জানান, সুচিত্রা পাহান নাটোর জেলার সুলতানপুর গ্রামের উকিল পাহানের মেয়ে এবং নাটোরের আওড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। করোনার কারণে স্কুল ছুটি থাকায় সুচিত্রা উল্লাপাড়ার চৈত্রহাটি গ্রামের তার মামা শিভেন মুরারীর বাড়িতে বেশকিছুদিন ধরে অবস্থান করছিল। ঘটনার দিন বিকেলে সে তার নানীর পালিত ছাগল পার্শ্ববর্তী ইটভাটা থেকে আনতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে কথিত সাদ্দাম হোসেন তার লোকজন নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে।

 

তাকে ফরিদপুরে নিয়ে রাখা হয়েছিল। পুলিশ নানা কৌশলে সাদ্দাম ও অপহৃত সুচিত্রা পাহানকে মঙ্গলবার রাতে সাদ্দামের বাড়িতে আনার ব্যবস্থা করে। বুধবার দুপুরে সুচিত্রাকে সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে সলঙ্গা থানায় সুচিত্রা পাহানের বাবা উকিল পাহান বাদি হয়ে বুধবার একটি অপহরন মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host