1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান রেল ব্রীজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি পুলিশ জানায়,সকালে ওই ব্যক্তি বাওনজান রেল ব্রীজের পশ্চিম পর থেকে পায়ে হেঁটে পূর্ব পাড়ে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৯৯ কম্পিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে পানিতে পড়ে যায়। এতে তাঁর মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ডানপায়ের হাঁটুর নিচে কেটে পাদ্বিখন্ড হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও ভাঙ্গুড়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ নাজমুল হক। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুলহাতা প্রিন্ট রংয়ের র্শাট রয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ের জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভাঙ্গুড়া থানার মাধ্যমে খবর পেয়ে বিকালে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে আনুমানিক (৫০গ্রাম) গাঁজা ও ৬০টাকা পাওয়া যায়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host