1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৯১ সময় দর্শন
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের (৫০) নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার জামতৈল কোবাদ শেখের মোড়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
কামারখন্দের জামতৈল স্টেশন মাষ্টার আবু হান্নান জানান, আজ সোমবার ভোরে লালমনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে লালমনির হাট যাবার পথে জামতৈল কোবাদ শেখের মোড় পৌছলে ট্রেনের উপর দিয়ে হাটা পথে ঐ ব্যক্তি ধাক্কা খায়। তখন স্থানীয় টহলরত পুলিশ তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেবার পথে মারা যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজ ভোরে ট্রেনের ধাক্কায় একজন ব্যক্তি  মুমূর্ষু অবস্থায় লাইনের পাশে পরে ছিলো। আমাদের টহলরত পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host