1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট

পাবনায় ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

পাবনা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৫৭ সময় দর্শন

পাবনার ঈশ্বরদী জিআরপি থানার ব্যারাক থেকে নাইম নামের এক কনস্টেবলের ট্রাঙ্ক’ এ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট সাপেক্ষে এসআই রঞ্জন, এএসআই জাহাঙ্গীর ও জিআরপি থানার ওসি’র গাড়ী চালক মসিউরসহ ৩ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় জিআরপি পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল চন্দ্র।

কনস্টেবল নাইমকে গ্রেপ্তার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। পাকশী রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার নাইমকে তার ব্যক্তিগত ট্রাঙ্ককে পাওয়া ফেনসিডিলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে নাইম মাদকের বিষয়ে স্বীকার করে। গত বুধবার (৪ নভেম্বর) রাজশাহী থেকে ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। কনস্টেবল নাইম ঈশ্বরদী জিআরপি থানার কম্পিউটার অপারেটর।

গ্রেপ্তারকারী পুলিশ সদস্যরা ধারণা করছেন ঐ উদ্ধার হওয়া ফেনসিডিল থেকে নাইম ২৫ বোতল সরিয়ে রেখেছিল।

এ ব্যাপারে ঈশ্বরদী জিআরপি থানার ওসি গোপাল চন্দ্রের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলা নং-২, তারিখ ৬/১১/২০২০। আসামি কনস্টেবল নাইমকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host