1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট

জাহাজ ভাঙা শিল্পে বিশ্বের শীর্ষ স্থানে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৩২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃ জাহাজ ভাঙা শিল্পে (জাহাজ রিসাইকেল বা পুনর্ব্যবহার উপযোগী করা) আবারো বিশ্বের শীর্ষ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বছর বিশ্বের অর্ধেকের বেশি জাহাজ বাংলাদেশে রিসাইকেল করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড -এর ‘রিভিউ অব ম্যারিটাইম ট্রান্সপোর্ট ২০২০’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ শিল্পের সঙ্গে জড়িতদের তথ্য মতে, একটি জাহাজ ভেঙে টুকরো টুকরো করে সব সরঞ্জাম পুনর্ব্যবহার উপযোগী করাই হচ্ছে রিসাইকেল। আর এ কাজটিই বিশ্বব্যাপী জাহাজ ভাঙা শিল্প নামে পরিচিত। আঙ্কটাড জানায়, জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও তুরস্ক। আর এ তিন দেশ মিলে গত বছর বিশ্বের ৯০ দশমিক ৩ শতাংশ জাহাজ রিসাইকেল করেছে। ২০১৮ সালেও এ শিল্পে বিশ্বের শীর্ষ অবস্থান ছিল বাংলাদেশের। সে বছর যত জাহাজ ভাঙা হয়, তার ৪৭ দশমিক ২ শতাংশই ছিল বাংলাদেশে।

 

এদিকে ‘রিভিউ অব ম্যারিটাইম ট্রান্সপোর্ট ২০২০’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বের ৫৪ দশমিক ৭ শতাংশ জাহাজ রিসাইকেল করে বাংলাদেশ। ভারত ২৬ দশমিক ৬ শতাংশ ও ৯ শতাংশ রিসাইকেল করে তুরস্ক। আর চতুর্থ স্থানে থাকা চীন রিসাইকেল করে ৩ দশমিক ১ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তান রিসাইকেল করে ২ দশমিক ২ শতাংশ। বাকিরা রিসাইকেল করে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে জাহাজ রিসাইকেল বা ভেঙে পুনর্ব্যবহার উপযোগী করার পরিমাণ ২৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে ২০১৯ সালে এসে তা আগের বছরের চেয়ে ২২ দশমিক ৭ শতাংশ কমে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host