1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

এমপি মকবুলের সুস্বাস্থ্য কামনায় ভাঙ্গুড়া ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৭৯ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল করেছে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের বাস স্ট্যান্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর সূর্য সৈনিক ও ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ।

সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম হাসইনাইন রাসেল,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,আজাদ খান,যুগ্ন সম্পাদক রমজান আলী,জেলা পরিষদের সদস্য আসলাম আলী,সাবেক ছাত্র নেতা শামীম আহমেদ ও পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়ায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শফিকুল ইসলাম।

উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন এর দেহে সম্প্রতি করোনা পজেটিভ পাওয়া যায়। তবে মহান আল্লাহর কৃপায় কয়েকদিনের মধ্যে তার নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host