1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দুঃস্থ আদিবাসীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামে দুঃস্থ আদিবাসী পরিবারগুলো মধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকেলে উল­াপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া ওই গ্রামের আদিবাসী লোকজনের হাতে চাল, ডাল, তৈল, লবন, চিড়াসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, চৈত্রহাটি জগদ্বিশরী কালি মাতা মন্দির ও মন্দিরের পার্শ্ববর্তী এলাকার দুঃস্থ আদিবাসীদের নানামুখী সমস্যার বিষয়টি অবহিত হয়ে ইতোমধ্যে তিনি বেশ কয়েকবার চৈত্রহাটি গ্রামে যান এবং প্রাচীন মন্দিরটি সংস্কার ও মন্দির ঘিরে আদিবাসীদের নানামুখী সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে তিনি আদিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host