1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪০৮ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওছার হাবিব। অনুষ্ঠানে সমবায় দিবসের আলোকে বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম,সিসিএমপিএস এর সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ও দৈনিক যায় যায় দিন এর ভাঙ্গুড়া প্রতিনিধি বিকাশ কুমার চন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,প্রেসক্লাবের সদস্য ও খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ মানিক হোসেন, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ। এছাড়া উপজেলা প্রশানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host