1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ নিধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩২৪ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন নদ-নদী ও বিলে অবৈধ বাঁশের বাঁধ এবং সোঁতিজাল দিয়ে অবাধে মাছ নিধন করছে এলাকার প্রভাবশালীরা। বাঁধ স্থাপনের ফলে সময়মত বিল থেকে বন্যার পানি না নামলে আগামী রবি মৌসুমে জমি আবাদ নিয়ে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বন্যার পানি নিষ্কাশনের জন্য দ্রæত উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে,উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান ব্রিজের পাশে দুটি,ভাঙ্গুড়া ইউনিয়নের ছোটবিশাকোল মরা গাঙে একটি ও চর-ভাঙ্গুড়া ওবদাবাধপাড়া ব্রিজ সংলগ্ন মরা গাঙে একটি অবৈধ বাঁশের বাঁধ ও সোঁতিজাল স্থাপন করেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। সেখানে ব্যবহার করা হচ্ছে বাঁশের ঘেরা,তালাই,পলি ও বাদাইজাল। অবৈধ ওই বাঁধের কারণে বিল থেকে দ্রæত পানি বের না হওয়ায় বিলপাড়ের জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চলতি রবি মৌসুমে ওই সকল জমিতে যথা সময়ে পিঁয়াজ, মাশকালাই, গম এবং বোরো ধানসহ অন্যান্য রবি ফসল আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়,এখনো জমিতে পানি জুমে জলাবন্ধতা হয়ে থাকায় আমরা দুশ্চিন্তায় আছি। সময়মত বিল থেকে বন্যার পানি না নামলে জমিতে মৌসুমী আবাদ হবে না। কিন্তু উপজেলা প্রশাসনকে বৃদ্ধাআগুলি দেখিয়ে মৎস নিধন করছে এরাকার কতিপয় প্রভাবশালীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি) আলী আজম বলেন,একটি জাল ইতোমধ্যে আমরা আটক করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান বলেন,শিগগিরই সুতিজাল অপসারণে অভিযান শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host