1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় ৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে স্বরপুঁটি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৬১৫ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
চলনবিলে সোঁতি জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে নান প্রজাতির সুস্বাদু মাছ। সেগুলো নৌকায় ভরে নিয়ে আসা হচ্ছে স্থানীয় হাটবাজারে। তবে পুঁটি ও স্বরপুঁটি মাছ ধরা পড়ছে ব্যাপকহারে। শনিবার হাটে পুঁটি মাছে ভরে যায়। শুক্রবার রাতেও উপজেলা শহরে অন্তত পাঁচশ মন মাছ আমদানি হয়। প্রতি কেজি স্বরপুঁটি বিক্রি হচ্ছে মাত্র ৫০টাকায়।
চরভাঙ্গুড়া গ্রামের প্রভাষক গিয়াস উদ্দিন ও শরৎনগর বাজারের প্রভাষক মিজানুর রহমান জানান,অসংখ্য লোকের মাঝে তারাও একেকজন দশ কেজি করে স্বরপুঁটি মাছ ক্রয় করেছেন।


জানাগেছে,বিলের পানি কমতে শুরু করায় শ্রোতের ভাটিতে প্রচুর মাছ বের হয়ে আসছে। এ সুযোগে এক শ্রেণির মৎস্য ব্যবসায়ীরা অবৈধ সোঁতি জাল পেতে ধরে নিচ্ছে সেব মাছ। চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানির ফলে দামও পড়ে গেছে।
এলাকাবাসী বলেন,মাছগুলো স্বাভাবিক ভাবে ধরা হলে পুরো মওসুমেই মাছ পাওয়া যেত কিন্তু সেসব একবারে ধরে নেওয়ায় কয়েকদিনের মধ্যেই মাছের সংকট তৈরি হবে।


ভাঙ্গুড়া উপজেলা মৎস্য অফিসার আলী আজম বলেন,চলনবিলের হান্ডিয়াল কাটা গাং,মির্জাপুর ও নিমাইচড়া এলাকা থেকে নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে এসব মাছ ধরা হচ্ছে। এলাকাটি অন্য উপজেলার মধ্যে হওয়ায় তার কিছু করার নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host