1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) এর-ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩১৬ সময় দর্শন

সরকারী মদদে ফ্রান্সে মহানবী (সা:) কে নিয়ে অবমাননা ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিংগা বাইপাস জামে মসজিদ কমিটি সহ ,মুছুল্লি গণ, যুব সমাজ ও এলাকার সর্ব সাধারণ।পাবনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে ও সিংগা বাজার কমিটির উদ্যোগে (৬ নভেম্বর) শুক্রবার বাদ জুমা গণ মিছিলটি সিংগা বাইপাস জামে মসজিদ সামনে থেকে বের হয়ে সিংগা বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে সিংগা বাইপাস মোড়ে এসে পথসভার আয়োজন করে।

 

এ সময় পথসভায় বক্তব্য রাখেন সিংগা জামে মসজিদ সভাপতি মো: আ: রাজ্জাক সাহেব,নায়েবে মুহুতামিম জামিয়া আশরাফিয়া জামে মসজিদ, মুফতি নাজমুল হাসান,সিংগা বাজার জামে মসজিদ খতীব মুফতি জাকারিয়া সাহেব,সিংগা উত্তর পাড়া জামে মসজিদ খতীব মাওলানা মুফতি শাহাদাত সাহেব ,মাওলানা আবু বকর,মাওলানা আব্দুল সুবহান,মাওলানা সফিউল্লাহ, মুহাম্মদ আলী খান, বায়তুল মুকিম জামে মসজিদ দরবার এ মোজাদ্দেদিয়া সিংগা বাজার জামে মসজিদ সভাপতি পীরজাদা আসাদুর রশীদ বাবু,সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ,ফ্রান্স সরকারের কান্ডজ্ঞানহীন আচরণ শান্তিকামী বিশ্ববাসীকে হতবাক করেছে ।

 

তাদের এ নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের বিবেকবান মানুষের মনে আঘাত করেছে ।আরও বলেন এমন ঘটনা প্রতিরোধে সকল মুসলিম উম্মার ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করা উচিত ।সেই সাথে বক্তারা ফরাসি পণ্য বর্জনের আহবান জানান।পরে দোয়া মধ্যে দিয়ে প্রথসভা শেষ করা হয় । এদিকে লিজেন্ড গ্রুপের পক্ষ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের তালিকাসহ লিফলেট মসজিদের সামনে মুছুল্লিদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host