1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলায় আহত ২ পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৯৬ সময় দর্শন
আসামি ধরতে গিয়ে স্বজন ও এলাকাবাসীর হামলায় আহত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক মেহেদী হাসান ও কনস্টেবল মিঠুন। আহতরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা  জানান, স্থানীয় একটি দৈনিক পত্রিকায় আইপিল জুয়া সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জের ধরে শুক্রবার (৬ নভেম্বর) সকালে ওই পত্রিকার সাংবাদিক নাজমুল নিশানকে মারধর করে আইডি কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর  ওই পত্রিকার সম্পাদক জেহাদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গাবাড়ি মহল্লার আল-আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
বিকেলে ভাঙ্গাবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে আসামি আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয় স্বজনেরা। হামলাকারীরা উপ-পরিদর্শক মেহেদী ও কনস্টেবল মিঠুনকে মারধর করে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামি আল-আমিনসহ তিনজনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host