1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৭১ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ বগুড়া-নগরবাড়ী মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) উল­াপাড়া পৌরসভার পুরান বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে কয়েকদিন। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক দোকানপাঠ ও সরকারি অফিসের প্রবেশদ্বার। অভিযানে উপস্থিত রয়েছেন সওজের সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং উল­াপাড়া উপ-বিভাগীয় প্রকৌশলী শাহারিয়ার রহমান।

নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল­াপাড়া পৌরসভার মধ্যে শ্রীকোলা থেকে কাওয়াক মোড় পর্যন্ত অংশে দুপাশে ৩ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। এ সকল স্থাপনা ভেঙ্গে দেওয়া হবে। খুব শিগগিরই মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host