1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

মাওলানা মিরাজ গ্রেপ্তার: প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও গোপনে ভিডিও ধারণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানা (৩৪) নামে এক ইসলামী বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১৮ই মে, সোমবার সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানা-এ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া মিরাজ আহমেদ স্থানীয় মোস্তাক বিন সুলতানের ছেলে। তিনি ইসলামী বক্তা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে ওই নারীর ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে নারীর অজান্তে কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তল্লাশিতে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কিছু আলামত পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host