1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

কুষ্টিয়ায় ইউসুফ শেখ হত্যা মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান সানোয়ার মোল্লা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ইউসুফ শেখ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযানে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট নূর টেইলার্স গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইউসুফ শেখ। এ ঘটনায় ১৮ আগস্ট নিহতের মেয়ে সীমা ৭৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে সানোয়ার মোল্লা ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host