1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে দুইটি পৃথক অভিযান, ১৫ জন গ্রেফতার, বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ টাকা জব্দ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৪ সময় দর্শন

রিপোর্টার :মাফিকুল ইসলাম

নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুইটি বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং জুয়ার প্রচারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি পার্সোনাল কম্পিউটার এবং নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল হোসেন (২৪), মোঃ রবিউল ইসলাম (১৯) এবং মোঃ সোহেল রানা (২০)। পুলিশ জানায়, মূল হোতা সোহেল হোসেনের বাসায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই দিন রাত ৩টা ৩০ মিনিটে মান্দার দিনবনি হাড়ি এলাকায় দ্বিতীয় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। একটি একতলা বাড়ির নিচতলায় ভাড়া করা রুমে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি অনলাইন জুয়া সেন্টারের সন্ধান পায় তারা।
এ সময় ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্র বিভিন্ন স্থান থেকে তরুণদের ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host