1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

বাউফলে একসঙ্গে চার কিশোরী নিখোঁজ, আতঙ্কে পরিবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৮ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাউফল উপজেলা-এ একসঙ্গে চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গত ১০ মে রবিবার সকাল থেকে তাদের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ কিশোরীরা হলো— আয়েশা বিনতে আলী, রাইছা আক্তার সানজিদা, মোসা: সাজনিন ও ফাতেমা আক্তার সানজিদা। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১৪ বছরের মধ্যে।
স্বজনদের ভাষ্য, রবিবার সকাল প্রায় ১১টার দিকে চারজন বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
একসঙ্গে চার কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে কান্না, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। স্থানীয়দের মাঝেও বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ।
পরিবারের সদস্যরা জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ বাংলাদেশ পুলিশ অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host