1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরকারি সহায়তা না পেয়ে এগিয়ে এলেন ম্রো যুবকরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক

আলীকদম (বান্দরবান): সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজস্ব উদ্যোগে হাম আক্রান্ত শিশু ও রোগীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছেন আলীকদম উপজেলার ম্রো সম্প্রদায়ের তরুণরা। ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের (Mro Youth Organization) সদস্যরা স্থানীয় জনগণের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে আক্রান্ত রোগীদের চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দ্বিতীয় দফায় ৩৪ জন রোগী ভর্তি হন। আজ সকালে আরও ৫ জন ভর্তি হওয়ায় বর্তমানে আলীকদম উপজেলা সদর হাসপাতালে মোট ৩৯ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগীর সার্বিক তত্ত্বাবধান ও খোঁজখবর রাখছেন Mro Youth Organization-এর সদস্যবৃন্দ।

 

ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে ৫ জন শিশু মারা গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সরকারি সহায়তার অভাবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ম্রো যুবকরা বলছেন, “আসুন আমরা আর কোনো শিশুকে হারাতে না দিই।”

 

সহৃদয়বান ব্যক্তি ও সংস্থাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যারা আক্রান্ত শিশু ও রোগীদের পাশে দাঁড়াতে এবং আর্থিক বা অন্য কোনো সহযোগিতা করতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন Mro Youth Organization-এর সদস্যদের সঙ্গে।

বিকাশ: 01863110759- সেথং ম্রো- সভাপতি (ম্রো ইয়ুথ অর্গানাইজেশন)

বিকাশ/নগদ: 01577203259- পাত লাই ম্রো ( শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেক্রেটারি- ম্রো ইয়ুথ অর্গানাইজেশন)

 

বান্দরবানের পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host