1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব: সভাপতি সরোয়ার, সম্পাদক তরিকুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬০ সময় দর্শন

 

তেরখাদা প্রতিনিধি :
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা অংশগ্রহণের দিক থেকে সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম ৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। কোষাধ্যক্ষ পদে বিমল সাহা ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে সোহরাব হোসেন (১১৯ ভোট), জাহিদুল ইসলাম (১০৫ ভোট) এবং কাজী শামীম আহমেদ (৯৬ ভোট) নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. বেলাল হোসেন সজল ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাকসুদূর রহমান (১০৭), কাজী মোতাহার রহমান (৮৮), মহেন্দ্র নাথ সেন (৮৬), মো. আনিস উদ্দিন (৮৩), সোহেল মাহমুদ (৮৩) এবং কে এম জিয়াউস সাদাত (৮৩)।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ মিলন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host