৬০ মি.মি. বৃষ্টিতে নাকাল জনজীবন: জলে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
-
৬০
সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক
জলে ভাসছে বন্দরনগরী চট্টগ্রাম। থেমে থেমে ঝরতে থাকা বৃষ্টি আর জোয়ারের লুকোচুরি—দুই মিলে লণ্ডভণ্ড হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। ২৯ এপ্রিল, বুধবার সকাল থেকে আকাশ ভাঙা বৃষ্টিতে নগরের নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। সড়কগুলোতে পানি জমে থাকায় কার্যত থমকে গেছে চাকা, চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা পর্যন্ত) চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বায়ুচাপের আধিক্যের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পানি ও ড্রেনের উপচে পড়া আবর্জনায় সয়লাব হয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহদ্দারহাট ও মুরাদপুরের প্রধান সড়কগুলো প্রায় অচল। প্রবর্তক মোড় ও কাতালগঞ্জে যানবাহন চলাচলে পোহাতে হচ্ছে চরম বেগ।চকবাজার ও প্রবর্তকে গলিতে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়ছে মানুষের অন্দরমহলে। চকবাজারের বাসিন্দা মাহফুজ মিয়া আক্ষেপ করে বলেন, “সামান্য বৃষ্টিতেই গলিতে হাঁটুর ওপর পানি। ড্রেনের ময়লা পানি ঘরে ঢুকে যাচ্ছে, বের হওয়ার কোনো উপায় নেই।” নগরীর এই নাজুক পরিস্থিতিতে জনগণের দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, চসিক মেয়র। তিনি জানান, দ্রুত পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে এবং বর্তমান পরিস্থিতির জন্য তিনি নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর