দিনাজপুর জেলা প্রতিনিধি:
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিনাজপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন-১ সভাকক্ষে সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার দিনাজপুর মোঃ জেদান আল মুসা, পিপিএম এবং সিভিল সার্জন ডা. মোঃ আসিফ ফেরদৌস।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নেসা সীমা।
জেলা প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর প্রভাতী রানী রায়।