1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

মিঠাপুকুরে বিএনপি নেতা বহিষ্কার: ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 
রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি মূলত কুড়িগ্রামের রাজারহাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সপরিবারে ভাংনী ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারণার সময় এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। তখন এনামুল তাকে একটি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত শুক্রবার (২৪ এপ্রিল) এনামুল ওই নারীর বাড়িতে গিয়ে জানান, ঈদের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং এর জন্য তার ফোন নম্বর প্রয়োজন।

পরদিন শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আবারও ফোন নম্বর নেওয়ার কথা বলে তিনি ওই বাড়িতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে এনামুল ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন এবং একপর্যায়ে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, ঘটনার পর থেকে এনামুল তাদের থানায় যেতে নিষেধ করছেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছেন। তবে এনামুল হক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর উপজেলা বিএনপি এনামুল হককে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখতে ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনকে নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host