1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭১ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মোহাম্মদ আকাশকে চাঁদার দাবিতে পিটিয়েছে তিন যুবদল নেতা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পাওয়ায় ২৮ এপ্রিল, মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করেছে কুঠিরহাট ব্যবসায়ী সমিতি। এতে ভুক্তভোগী সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ আকাশ অভিযোগ তুলে ধরে জড়িতদের দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেন।

জানাগেছে, গত ২৬ এপ্রিল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য নূর আলম, সাইফুল ইসলাম ও নুরুল আবছার এক লাখ টাকা চাঁদা দাবি করে কুঠিরহাট বণিক সমিতির সভাপতি ও মেসার্স রাফি হার্ডওয়্যারের মালিক নুর মোহাম্মদকে মারধোর করে এবং অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেন। পরদিন ফের চাঁদার দাবিতে দোকানে হামলা করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা।

নূর মোহাম্মদের দাবি, চাঁদাবাজচক্র তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দেন। এর আগেও বাজারের চার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি করে এ চাঁদাবাজ চক্র। তিনি আরও বলেন, আমি নিজেই ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি। এক ডজন মামলার আসামি হয়েছি। দলের জন্য ঘরবাড়ি ত্যাগ করতে হয়েছে। তার যুবদল করে, আমি দলীয় লোক হওয়া স্বত্বেও আমার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সংবাদ সম্মেলনে বণিক সমিতির নেতারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং কুঠিরহাট বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন কুঠিরহাট বনিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল্যাহ শামিম এবং যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলমসহ সদস্যবৃন্দ।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চাঁদাদাবির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী নুর মোহাম্মদ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host