1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দিনাজপুরে রেঞ্জ ডিআইজির বার্ষিক পরিদর্শন, শৃঙ্খলা ও পেশাদারিত্বে জোর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকি জনি,বিশেষ প্রতিনিধি :-

দিনাজপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনের লক্ষ্য ছিল নাগরিকদের জন্য আরও কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা। এ সময় পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও সদস্যদের কল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরে পুলিশ লাইন্স হলরুমে জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর সভাপতিত্বে এক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
মতবিনিময় শেষে ডিআইজি জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসার্স মেস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, সার্কেল অফিসার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host