1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৭ সময় দর্শন

মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসিবুর রহমান সরদার (৩৮) নামে এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ।
গ্রেপ্তার হাসিবুর রহমান সরদার ক্ষেতলাল উপজেলার বুড়াইল সরদারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় চার বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।
বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে একাধিকবার গ্রাম্য সালিশ বসে। সালিশে অভিযুক্ত ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করলেও তা মানেননি।
গত ১৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগী নারী মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পর নির্জন অবস্থায় তার ঘরে প্রবেশ করে অভিযুক্ত। এ সময় পেছন থেকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী নারী ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।
র‍্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাব-৫ এর সহকারী পরিচালক মো. ফাহাদুজ্জামান আকন্দ জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তারুল আলম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host