1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৫ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নরসিংদী জেলার রায়পুরায় জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক)। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়া এলাকার এক ছাত্রী ও তার ছোট ভাইকে ওই আবাসিক মাদরাসায় ভর্তি করানো হয়। গত ২৪ এপ্রিল রাত ২টার দিকে মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ ভুক্তভোগী ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর সকালে অসুস্থ বোধ করায় ছাত্রীটি তার খালার বাড়ি রায়পুরা পৌর শহরের মৌলভীবাজারে চলে যায়। সেখানে অসুস্থতার কারণ জানতে চাইলে সে খালাকে পুরো ঘটনা খুলে বলে। পরে খালা বিষয়টি ছাত্রীর মা-বাবাকে ফোনে জানান। এ ঘটনায় গত ২৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও জুনায়েদ আহমদের বিরুদ্ধে মাদরাসার অন্য ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিন্তু স্বজনদের পক্ষ থেকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host