1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

চাটমোহর গুমানী নদীতে সুতিজালের বাঁধ দিয়ে মৎস্য নিধনের মহোৎসব

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৬১৫ সময় দর্শন

পাবনা চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চর ছাইকোলা পয়েন্টে গুমানী নদী দখল করে প্রকাশ্যে এলাকার কিছু কতিপয় অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সুতি জাল দিয়ে অবাধে মাছ শিকার করে যাচ্ছে। সুতি জালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছই। সুতি জাল দিয়ে অবৈধভাবে অবাধে মাছের পোনা ও ডিমসহ মা মাছ ধরার ফলে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাচ্ছে। সেইসাথে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। ‘মাছের পোনা দেশের সোনা’ এ প্রবাদটি বাক্যেই রয়ে গেছে। বাস্তবতার সাথে তার কোন মিল নেই। সুতি জাল দিয়ে মৎস্য সম্পদ নিধনের নিষেধাজ্ঞা আইন থাকলে ও তার যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় কিছু অর্থলোভী অসাধু মৎস্য শিকারিদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে মাছের বংশবিস্তার।

 

এলাকাবাসী জানায়, কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় প্রভাবশালীরা সুতি জাল দিয়ে মাছ নিধনের করছে, সুতি জালের প্রভাবের কারনে গ্রামের নদীরপার গুলো ভেঙ্গে যাচ্ছে এত করে নদী ভাঙ্গনে নানা ধরনের ক্ষতি হচ্ছে। এলাকাবাসী আরো জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাকে জানালেও কোন সমাধান হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম বলেন, আমি মৎস্য কর্মকর্তা কে বিষয়টি জানিয়েছি দূত সুতিজাল উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি অভিযান পরিচালনা করে অতি দূত সুতিজাল উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host