1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

উল্লাপাড়ায় কলেজ ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনাকারী প্রেমিক গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৫২৮ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া আত্মহত্যার প্ররোচনাকারী প্রেমিক খোশ মামুন সুমন (২৫ কে গ্রেফতার করেছে উল­াপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রামের বাড়ি উল­াপাড়া উপজেলার ধরইল ইসলামপুর মাঝিপাড়া থেকে গ্রেফতার করা হয়। খোশ মামুন সুমন এই গ্রামের আব্দুস সালামের ছেলে। সুমন তানিয়ার মামাতো ভাই।সুমনের বাবা উল্লাপাড়া সাবরেজিট্রি অফিসের একজন দলিল লেখক। সুমন বাবার একাজে সহযোগিতা করতো।

গত ২০ অক্টোবর কলেজ ছাত্রী তানিয়া (১৭)উল­াপাড়া পৌরশহরের পূর্বালী ব্যাংকের ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তানিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ খোশ মামুন সুমনকে গ্রেফতার করে। নিহত তানিয়া উপজেলার চেংটিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুস সাত্তারের মেয়ে এবং উল্লাপাড়ায় কলেজ ছাত্রী তানিয়াকে আতœহত্যার প্ররোচনাকারী প্রেমিক সুমন বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্রী। তানিয়ার বাবা তার মেয়ের আত্মহত্যার ব্যাপারে খোশ মামুন সুমনকে দায়ী করে উল­াপাড়া মডেল থানায় ঘটনার পরদিন একটি মামলা দায়ের করেন। তানিয়ার ছাদ থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনাটি উল­াপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, তানিয়ার সঙ্গে মামাতো ভাই খোশ মামুন সুমনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দু’জনের মধ্যে প্রেমের সর্ম্পক নিয়ে টানাপোড়েন দেখা দেয় এবং এক পর্যায়ে তানিয়া প্রেমিক সুমনের প্ররোচনায় আতœহত্যা করে। দীপক কুমার দাশ আরো জানান, খোশ মামুন সুমন পুলিশের কাছে তানিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। পুলিশ খোশ মামুন সুমনকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host