1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

তাড়াশ নওগাঁয় দেবী দূর্গার বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৪২ সময় দর্শন

সিরাজগঞ্জ জেলার তাড়াশ নওগাঁর করোতয়া নদীর শাখায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যপী শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। এ বছরের মত শেষবার পূঁজা মন্দিরে এসে তাই ভক্তরা দেবীর পায়ের সিঁদূরে নিজেদের ভক্তি শ্রদ্ধায় রাঙিয়ে নেয়। দেবীর বিদায়ে অনেকে আবেগে অশ্রু ভারাক্রান্ত হয়ে পড়েন।

মঙ্গলবার বিজয়া দশমীর পুজা অর্চনা এবং সকল আন্ষ্ঠুানিকতা শেষ করে দুপুরের পর থেকে স্ব স্ব মন্দিরে প্রতিমাগুলো যানবাহনে করে নৌকায় তোলা হয়। নওগাঁ ছাড়াও আশে পাশের বিভিন্ন গ্রাম উপজেলা থেকে  বেশ কিছু প্রতিমা ভ্যান ও ট্রাকে করে নওগাঁ’র করোতয়া নদীর শাখা নদীতে আনা হয়। প্রতিমাবাহি নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন ক্লাব সংগঠন সমুহের প্রায় ৫ শতাধিক নৌকা নদীতে ভাসানো হয়। এসব নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের শব্দে মুখরিত হয়ে উঠে এলাকা। এ সময় ছোট নদীতে মনোরম দৃশ্যের সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ, শিশু, কিশোর এমন দৃশ্য উপভোগ করেন।

এ উপলক্ষে নদীর দুইধারসহ পুরো এলাকা জুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ সময় নৌবিহার শেষে সন্ধ্যায় দহের ঘাটে পর্যায়ক্রমে প্রতিমাসমুহ বিসর্জন দেয়া হয়। অত্যন্ত শান্তিপূর্ন ভাবে এ বছরের মত শেষ হয় শারদীয় দূর্গোৎসব। এ উপলক্ষে সেখানে বসে এক গ্রামীন মেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host