1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

আগামীকালও সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৭১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের কারণে আগামীকাল শনিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবহাওয়া অফিস জানিয়েছিল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সরে গিয়ে ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হতে পারে।  দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাংশ থেকে বিদায় নিয়েছে এবং দেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host