1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ 

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানুষের হাড়-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে এসব খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়। সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া খুলি ও হাড়-কঙ্কালের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host