1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

করোনা ভাইরাস সচেতনতায় নাটোরে বিডিএসসির প্রচারণা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩০৮ সময় দর্শন

ব্র্যাকের সহযোগিতায় ও বিডিএসসির উদ্যোগে নাটোর সদর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দশ দিনব্যাপি সচেতনতামুলক মাইকিং কর্মসূচি চলছে।

গত সোমবার (১৯ অক্টোবর) নাটোর সদরে থেকে ওই সচেতনতামুলক মাইকিং শুরু হয়। শহর এবং বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে অটোরিকসায় এই মাইকিং অব্যাহত রয়েছে। বিলচলন ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেন।

এস এম মজিবুর রহমান মজনু বলেন, উল্লেখিত প্রচারণার কারণে অত্র এলাকার সাধারণ জনগণ মহামারি করোনা থেকে সচেতন হয়ে চলার চেষ্টা করবে এবং নিজেকে করোনা মুক্ত রাখার চেষ্টা করবে। এতে করে মানুষ আগের চেয়ে বেশি সচেতন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host