1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

জামালপুরে গ্রাম পুলিশকে সস্ত্রীক মারধর ওয়ার্ড বিএনপি সভাপতির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৮ সময় দর্শন
সংগৃহীত ছবি

 জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগেশ্বর রবিদাস নামের এক গ্রাম পুলিশকে সস্ত্রীক মারধরের অভিযোগ উঠেছে হাছেন আলী নামের এক ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৭ মার্চ) দুপুরে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কুলকান্দি পাইলিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হাছেন আলী উপজেলার কুলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ভুক্তভোগী গ্রাম পুলিশের প্রতিবেশী।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত হাছেন আলী মাদক সেবন ও জুয়ার সঙ্গে জড়িত। তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় ক্ষুব্ধ হয়ে তিনি রড ও লাঠিসোঁটা নিয়ে জগেশ্বর রবিদাসের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। এ সময় তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে হাছেন আলী বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host