1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, আইনজীবী স্বামী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৬ সময় দর্শন

সজিব শেখ, বিশেষ প্রতিদিন:
জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে এক আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী তাহমিনা আক্তার তানিয়া (৩৫)। তিনি দুই সন্তানের জননী। স্বজনদের দাবি, তাঁর স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে বুধবার গভীর রাতে কোনো এক সময় ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাহমিনার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজনরা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host