1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক পরিবহন শ্রমিক নেতা নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯০ সময় দর্শন
নিহত মাসুম বিল্লাহ
খুলনা প্রতিনিধি

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, মাসুম বিল্লাহ রাতের দিকে ডাকবাংলা মোড় এলাকায় বাজারে গেলে পাঁচ সদস্যের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনার সময় ডাকবাংলা মোড়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা অশোক ঘোষ নামে একজনকে আটক করেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

আটকের পর ঘটনাস্থলে উত্তেজিত জনতা জড়ো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আটক অশোক ঘোষ তালিকাভুক্ত ‘গ্রেনেড বাবু’ গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। নিহত মাসুম বিল্লাহ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিনা কামালের ভাই।

 

হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host