1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিরল উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৯ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ফেব্রুয়ারি ও ১মার্চ ২টি পৃথক অভিযান চালায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ২৮ ফেব্রুয়ারির অভিযানে দিনাজপুর ব্যাটালিয়ন-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম নামক স্থান হতে ১ জন আসামীসহ ০৮ পুরিয়া গাঁজা এবং ০১টি অটোরিকশা আটক করেছে।
আটককৃত আসামী-মোঃ কাওছার আলী (৬৫) বিরল উপজেলার এম নগরবাড়ি গ্রামের মৃত সজি মাহমুদের পুত্র।
উল্লেখ্য, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী মোঃ কাওছার আলীকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ শত টাকা অর্থদন্ড প্রদান করেছেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ। আসামীকে গাঁজা এবং অটোরিকশাসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

অপর অভিযান ১ মার্চ রাত ৩ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৭/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈরাগীপাড়া গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অটোরিকশা এর সর্বমোট সিজার মূল্য-১,৩০,৪০০ (এক লক্ষ ত্রিশ হাজার চারশত) টাকা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেন এবং আরো জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host