1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় নিজ বসতঘরে প্রাথমিক শিক্ষিকার হাত পা বাঁধা লাশ, মিলেছে ধর্ষণের আলামত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯০ সময় দর্শন
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দ এলাকার নিজ বাসা থেকে হাত–পা বাঁধা অবস্থায় এক প্রাথমিক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার রুমা (৪৫) তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সোলাইমান মাস্টারের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ধারণা তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে বাসায় হাত পা বেঁধে ফেলে গেছে দুর্বৃত্তরা।

গতকাল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার বিকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে তাকে হাত–পা বেঁধে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

ঘাতকরা তাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ হাত পা বেঁধে ফেলে রেখে যায় বলে স্বজনরা জানান।

গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যাই। দরজা ভেঙে আমরা শিক্ষিকার হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছি। পুলিশ হত্যকারীদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে হত্যার ঘটনায় ঘাতকদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে শিক্ষকরা দাবি জানিয়েছেন। তারা ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host